০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা হারিয়ে দেশে ফিরছেন চীনা তরুণ তাওজেন, বাতিল হলো বিয়ে

ডেস্ক রিপোর্ট দৈনিক বাংলাদেশ হালচাল
  • Update Time : ০১:১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৫৮ Time View

ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা তরুণ তাওজেন শেষ পর্যন্ত বিয়ে না করেই দেশে ফিরে যাচ্ছেন। প্রিয়জন সুরমাকে বিয়ে করার আশায় তিনি দেশে এলেও নানা আইনি জটিলতা, দূতাবাসের সতর্কতা এবং স্থানীয় প্রশাসনিক বাধার কারণে সেই স্বপ্ন পূরণ হলো না।

তাওজেন ও সুরমার প্রেমের সূত্রপাত হয়েছিল অনলাইনে। দীর্ঘদিনের আলাপের পর দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। তাওজেন চীন থেকে বাংলাদেশে এসে স্থানীয়ভাবে ও আদালতের মাধ্যমে বিয়ের চেষ্টা করেন। তবে নানা কারণে সেটি সম্ভব হয়নি।

এরই মধ্যে তাওজেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। আদালতে বিয়ে পড়াতে গেলে আইনজীবীরা তাকে চীনা দূতাবাসের পরামর্শ নিতে বলেন। পরে দূতাবাস থেকে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে, তবে সেখান থেকেও বিয়ের বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা মেলেনি।

সুরমার এক চাচা জানান, “আমরা আদালতের মাধ্যমে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হই। পরে তাওজেনকে নিয়ে চীনা দূতাবাসে গেলে তারা জানায়, চীন সরকার আন্তঃসীমান্ত বিয়েতে কোনো এজেন্সি বা ম্যাচমেকিং সেবাকে অনুমতি দেয় না এবং এমন সম্পর্ককে কেন্দ্র করে স্ক্যাম হওয়ার ঝুঁকিও থাকে।”

চীনা দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, চীন সরকার আন্তঃসীমান্ত বিয়ের ক্ষেত্রে কোনো সংস্থাকে অনুমোদন দেয় না। তাই বিদেশি নাগরিকদের অনলাইন রোমান্স স্ক্যাম থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভালোবাসা হারিয়ে দেশে ফিরছেন চীনা তরুণ তাওজেন, বাতিল হলো বিয়ে

Update Time : ০১:১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫