০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নির্দেশে প্রায় ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস,

ডেস্ক রিপোর্ট দৈনিক বাংলাদেশ হালচাল
  • Update Time : ১১:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৫৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নির্দেশনায় বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন ধরণের জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, সদর কোর্ট মালখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহানসহ জেলার সকল সিনিয়র ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ।

বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানার অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্য, নকল ওষুধ এবং অবৈধ পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—
ইয়াবা ট্যাবলেট: ২০,৬৩৬ পিস (মূল্য আনুমানিক ৬১,৯০,৮০০/-)
ফেন্সিডিল (ক্ষক সিরাপ): ১,৯০৭ বোতল (মূল্য ১৫,৫৩,৮০০/-
বিদেশি মদ ও বিয়ার: ৯১ বোতল-ক্যান (মূল্য ১,২৩,২০০/-
চোলাই মদ: ৪৫.৮ লিটার (মূল্য ৪৫,৮০০/-
নকল ওষুধ ও ক্ষতিকর দ্রব্য: আনুমানিক মূল্য ৫,১১,৪০০/-
বিছুট: ৬ লাখ পিসের বেশি (মূল্য ৩,৮৭,৬৪৫/-

সব মিলিয়ে ধ্বংস করা আলামতের মোট আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৩৯৫ টাকা।

কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত এ ধ্বংস কার্যক্রমে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রেখে নিয়ম অনুসারে আলামত ধ্বংস করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নির্দেশে প্রায় ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস,

Update Time : ১১:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫