০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিকলীতে গভীর রাতে যাত্রীবাহী ট্রলারে অগ্নিসংযোগ

আলমগীর হোসেন নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১১:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৪৭ Time View

মোঃ আলমগীর হোসেন, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রলারটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তাপে ঘাটে থাকা আরেকটি নৌকার আংশিক অংশও ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মোহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকার মালিক মো. আবু কালামের ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাটি রাতের জন্য ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা নৌকায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরই মধ্যে আবুল কালামের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার একটি অংশও পুড়ে যায়।

নৌকার মালিকদের দাবি, দুটি নৌকা মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

নিকলীতে গভীর রাতে যাত্রীবাহী ট্রলারে অগ্নিসংযোগ

Update Time : ১১:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫