ট্রাইব্যুনালে ‘হাসিনা রায়’ কেন্দ্রিক উত্তেজনা: নিরাপত্তায় সেনাবাহিনী-বিজিবি-পুলিশ মোতায়েন।
- Update Time : ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৫৩ Time View
রাজনীতির আলোচিত ও ঐতিহাসিক মামলার ‘হাসিনা রায়’ ঘোষণাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল চত্বরে সেনাবাহিনী, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিয়ন্ত্রণে রাখা হয়েছে প্রতিটি প্রবেশপথ।
বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকে প্রবেশে কঠোরতা আরোপ করা হয়েছে। আইনজীবী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আদালত চত্বর ও আশপাশের এলাকায় সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, “উপস্থিতি বাড়ানো হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যাতে কোনো উসকানি বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে।
জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই রায়ের প্রেক্ষাপটে রাজধানীর আশপাশেও সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, মামলার রায় ঘিরে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ও উত্তেজনা ছড়ানোর আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
রায় উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।














