জিডি করার ৭ দিনেও তদন্তে যাননি অফিসার নাফিজ, সাংবাদিকের অভিযোগে গড়িমসি নিয়ে প্রশ্ন
- Update Time : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৫৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একজন সাংবাদিকের করা মানহানিকর ফেসবুকে সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করার ৭ দিন পার হলেও তদন্তে যাননি থানার সেকেন্ড অফিসার নাফিজ। অভিযোগ রয়েছে, প্রথমে ফোনে আশ্বাস দিলেও এখন তিনি ফোন রিসিভও করছেন না।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ কেফায়েত উল্লাহ শরীফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি মানহানিকর বর্তমান যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। বিষয়টি থানা কর্তৃপক্ষকে জানিয়ে তিনি জিডি করেন। প্রথম দুই দিন অফিসার নাফিজ ফোনে তদন্তের আশ্বাস দিলেও এখন তার ফোন রিসিভ করছেন না। এমনকি বিজয়নগর থানার ওসি মোঃ শহিদুল ইসলামকে মুঠোফোন কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করিলে তিনিও ফোন রিসিভ করেন নাই।
তিনি বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমার সামাজিক মর্যাদা ও নিরাপত্তা প্রশ্নে থানায় আশ্রয় নিয়েছিলাম। কিন্তু ৭ দিনেও পুলিশ তদন্তে না এলে সেটি শুধু আমার প্রতি নয়, পুরো সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি অবহেলা।
এ বিষয়ে থানার অন্য কোনো কর্মকর্তার পক্ষ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, সাধারণ নাগরিকের পাশাপাশি যদি একজন সাংবাদিকের অভিযোগেও পুলিশ নিরব থাকে, তবে প্রশাসনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে।
এ অবস্থায় ভুক্তভোগী ও সাংবাদিক সমাজ দ্রুত তদন্ত ও যথাযথ আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছেন।














